বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে ১ (এক) বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে।
মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা-১৩ (২) অনুযায়ী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো।
এ দিকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর ভাঙ্গুড়া উপজেলার নেতাকর্মীদের মধ্যে উল্লাস লক্ষ্য করা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে প্রিয় নেতার প্রতি শুভকামনা জানাচ্ছেন তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

