জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীজ আফরোজা আফসানার সঙ্গে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
নবাগত ইউএনও মীজ আফরোজা আফসানা তার বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল। সভায় বীর মুক্তিযোদ্ধাগণসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

