গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পারুলিয়া ও বিন্দাই খালের খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পারুলিয়া ও বিন্দাই খালের খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইউজিপিপি (টৎনধহ এড়াবৎহধহপব ধহফ ওহভৎধংঃৎঁপঃঁৎব চৎড়লবপঃ চৎড়মৎধসসব) কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে খাল দুটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকারও বেশি।
উদ্বোধন শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সরকারের পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে খাল, নদী ও জলাধার পুনঃখননের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের গুরুত্বপূর্ণ এ দুটি খালের খনন কাজ শুরু হলো। খালগুলো পূর্ণাঙ্গভাবে খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষি উৎপাদন বাড়বে। কৃষকরা সহজে জমিতে চাষাবাদ করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান ভূঁইয়া বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে। কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

