মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে লৌহজং থানার কারপাশা এলাকার রিগ্যান ভিলার পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুর আলম (২৫)। তিনি মৃত মোতালেব মোল্লার ছেলে। তার বাড়ি উপজেলার কনকসার এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

