AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে মহান মে দিবসে মৃত শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ



সরিষাবাড়ীতে মহান মে দিবসে মৃত শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (১ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় অংশ নেন শ্রমিক নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাত ৮টায় দিবসটির অন্যতম অংশ হিসেবে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আরাকান্দি একুশে মোড়স্থ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে মৃত সাতজন শ্রমিক সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদানপ্রাপ্তরা হলেন—দুলাল মিয়া, আব্দুস সাত্তার প্রামাণিক, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, জামাল উদ্দিন, আপেল মাহমুদ ও আখতার হোসেনের পরিবার। প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে নতুন ও নবায়নকৃত সদস্যদের মাঝে কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!