AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ উদ্ধার



বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন অমিত কুমার সাহা (এএমসি), ভারপ্রাপ্ত অপস অফিসারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার তুলাবন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে টহল দল তুলাবন বটতলা আমবাগানের ভেতর থেকে চোরাচালানের উদ্দেশ্যে মজুত রাখা ৭৮ দশমিক ০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে। কাঠগুলোর কোনো বৈধ মালিকানা পাওয়া যায়নি বলে জানায় বিজিবি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!