AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্গম কুরুকপাতায় হামের প্রাদুর্ভাব, চিকিৎসার বাইরে বহু শিশু



দুর্গম কুরুকপাতায় হামের প্রাদুর্ভাব, চিকিৎসার বাইরে বহু শিশু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন পাড়ায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জ্বর, শরীরে ফুসকুড়িসহ উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসা নিলেও এখনো অনেকেই চিকিৎসার বাইরে রয়েছে। স্থানীয়দের দাবি, চিকিৎসা না পেয়ে অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানায়নি।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কুরুকপাতা বাজার ও পোয়ামুহুরীতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। এসব ক্যাম্পে একসঙ্গে ৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। সেখানে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, কুরুকপাতা ইউনিয়নে পাঁচ বছরের নিচে ৫৪৭ জন এবং পাঁচ বছরের বেশি বয়সী ৬৪১ জনকে হামের টিকা দেওয়া হয়েছে। প্রথম দিন ৮০ জন শিশু চিকিৎসা নিতে এলে পাঁচজনের হাম শনাক্ত হয়। পরদিন আরও ৫২ জনের মধ্যে ছয়জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৮৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ৫৮ জন ভর্তি ছিলেন। লামা ও নাইক্ষ্যংছড়িতেও ছয়জন করে রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পোয়ামুহুরীতে আরও ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আবু হানিফ বলেন, কুরুকপাতা ইউনিয়নের ম্রো সম্প্রদায়ের অনেকেই টিকা নিতে আগ্রহী নন। তাই পাড়ায় পাড়ায় গিয়ে টিকাদান কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রায় প্রতিটি পাড়ায় হামের উপসর্গ ছড়িয়ে পড়েছে। দুর্গম এলাকার কারণে দ্রুত চিকিৎসা নিতে না পারায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সাংলুকং ম্রো অভিযোগ করেন, দীর্ঘদিন নিয়মিত টিকাদান না হওয়ায় এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা না পৌঁছানোর কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, হাম সদৃশ উপসর্গে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকেই টিকা না নেওয়ায় ঝুঁকি বাড়ছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, আক্রান্তদের চিকিৎসা ও পরিবহন সহায়তা দেওয়া হচ্ছে এবং টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!