AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে কৃষকের পাকা ধান কেটে দিলেন বিএনপি নেতা সোবাহান



ঘোড়াশালে কৃষকের পাকা ধান কেটে দিলেন বিএনপি নেতা সোবাহান

নরসিংদীর পলাশ উপজেলায় টানা বৃষ্টিতে কৃষকের পাকা ধান পানিতে তলিয়ে যাচ্ছে। শ্রমিক সংকট ও মজুরির ঊর্ধ্বগতির কারণে ঘরে ধান তোলা নিয়ে যখন কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে, ঠিক সেই সময়ে এক অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দিলেন ঘোড়াশাল পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর প্রার্থী মো. সোবাহান ভূঁইয়া।

শুক্রবার (১ মে) সকাল থেকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের অসহায় কৃষক ইমদাদুল হকের ২২ শতাংশ জমির পাকা ধান কাটায় অংশ নেন সোবাহান ভূঁইয়ার নেতৃত্বে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ২৫ জন নেতাকর্মী।

এ সময় কৃষক ইমদাদুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার ছেলে সন্তান নেই, শ্রমিক দিয়ে ধান কাটার সামর্থ্যও নেই। কৃষিকাজ করেই আমার সংসার চলে। টানা বৃষ্টিতে আমার ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। সোবাহানের নেতৃত্বে তার সংগঠনের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছেন, এই উপকার আমি আজীবন মনে রাখব।”

ধান কাটায় নেতৃত্ব দেওয়া ঘোড়াশাল পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোবাহান ভূঁইয়া বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। টানা বৃষ্টিতে অসহায় কৃষকের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় পলাশের গণমানুষের নেতা ড. আব্দুল মঈন খানের নির্দেশে আমরা এ ধান কাটায় অংশ নিয়েছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!