AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে স্কুলে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগ



সরিষাবাড়ীতে স্কুলে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ে ঢুকে এক শিক্ষিকাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এর জেরে গত সোমবার (২৬ এপ্রিল) দুপুরে স্থানীয় হাসমত আলী, হানিফ উদ্দিন, আলামিন ও সাইফুল খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষকদের সামনে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা শিক্ষিকা হোসনেয়ারা খাতুনকে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত সহকর্মীরা বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে তিনি সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!