AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙ্গায় কালবৈশাখীর তান্ডব, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:০১ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

মাটিরাঙ্গায় কালবৈশাখীর তান্ডব, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর উদ্যােগে ভয়াল কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।

​জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মাটিরাঙ্গা উপজেলার ৭টি   ইউনিয়ন,  মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রবল কালবৈশাখী ঝড়ের তান্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। বেশ কিছু ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, উপকারভোগী পরিবার প্রমূখ। 

​মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুর রহমান বলেন, "প্রাকৃতিক দুর্যোগ কাল বৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি পরিবারকে ঢেউটিন  সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে এ মানবিক সহায়তার আওতায় আনা হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!