AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় আ.লীগ নেতা সোহাগ খাঁন গ্রেপ্তার


Ekushey Sangbad
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:৪০ পিএম, ২৯ এপ্রিল, ২০২৬

সালথায় আ.লীগ নেতা সোহাগ খাঁন গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় শহীদুল হাসান খাঁন সোহাগ (৪৭) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ খাঁন উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদুল হাসান খাঁন সোহাগ বিস্ফোরক আইনসহ বিভিন্ন অপরাধের অন্তত ৫ টি মামলার আসামি।

এর মধ্য একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!