AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বজ্রপাতে ৭ জেলায় ১২ প্রাণহানি, গাইবান্ধায় একসঙ্গে মৃত্যু ৪


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০৪ পিএম, ২৬ এপ্রিল, ২০২৬

বজ্রপাতে ৭ জেলায় ১২ প্রাণহানি, গাইবান্ধায় একসঙ্গে মৃত্যু ৪

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে গাইবান্ধাসহ সাতটি জেলায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক ঘটনায় চারজন প্রাণ হারান। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে মারা গেছেন আরও দুইজন।

এদিকে জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার সোনারাই এলাকায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলাতেও বিচ্ছিন্নভাবে প্রাণহানির খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, গাইবান্ধায় বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় একটি গবাদিপশুও মারা গেছে।

অন্যদিকে সাঘাটা উপজেলার পদুম শহর এলাকায় গোসল করার সময় বজ্রপাতে একজন আহত হন, তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে আহত আরও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ করে বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!