AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
০৭:০৮ পিএম, ২৪ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে  শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় অবস্থিত ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনলোডের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!