AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে মৎস্য চাষে ৫ প্রদর্শনী খামার, উপকরণ বিতরণ


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৭:০৭ পিএম, ২৩ এপ্রিল, ২০২৬

গৌরীপুরে মৎস্য চাষে ৫ প্রদর্শনী খামার, উপকরণ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ৫টি প্রদর্শনী খামার বাস্তবায়ন করেছে উপজেলা মৎস্য দপ্তর।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ২টি এবং ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় আরও ৩টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়। এসব প্রদর্শনী খামারের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস কর্মকর্তার অফিসে প্রদর্শনী খামারগুলোর কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত চাষিদের মাঝে মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এতে করে চাষিরা সহজেই উন্নত পদ্ধতিতে মাছ উৎপাদন করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিয়া আমিন পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারীজ টেকনোলজি বিভাগের প্রফেসর জনাব নুরুল হায়দার রাসেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাফরোজা সুলতানা, উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের প্রদর্শনী খামার বাস্তবায়নের মাধ্যমে মৎস্য চাষে নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং উৎপাদন বাড়ার পাশাপাশি চাষিদের আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!