কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত মার্চ মাসে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও দপ্তর সম্পাদক মো:জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন, বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কিশোরগঞ্জ জেলা শাখার অধীনস্থ অষ্টগ্রাম উপজেলা ছাত্রদের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো, এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইলো না।
এ বিষয়ে আল মাহমুদ মোস্তাক বলেন, আমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে ফাঁসানো হয়েছিলো, যা আমার দল ও সংগঠন বুঝতে পেরে উনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো বলেন, আমি ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেকে,ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব সৈয়দ সাঈদ আহমেদ স্যারকে,এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল্লাহ হিরা ভাই সহ সবাইকে,
প্রসংঙ্গগত ২৬,০২,২৬ তারিখে ঠিকাদার ও আল মাহমুদ মোস্তাকের ফোনে কথা বলার খণ্ডিত একটি অংশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর সাংগঠনিক ভাবে দলীয় পদ থেকে ২৮,০২, ২৬ অব্যাহতি পান তিনি। প্রতিবাদে গত ২ মার্চ পর্ব অষ্টগ্রামে ছাত্রদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তার প্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাই করে আল মাহমুদ মোস্তাকের উপর উঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

