AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালি



মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা ও পুরাতন মুকসুদপুর এলাকার মানুষের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেয়।

পুরাতন মুকসুদপুর বাজারকে কেন্দ্র করে অনুষ্ঠিত র‍্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে তরুণ ও যুবসমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম মিঠু লস্কর, দেলোয়ার হোসেন ও নোমান লস্কর। তারা জানান, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

স্থানীয়দের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। র‍্যালির মাধ্যমে সেই সচেতনতারই প্রতিফলন ঘটেছে।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, "আসুন, আমরা সবাই একসাথে মাদককে না বলি এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।"

এই ধরনের সামাজিক উদ্যোগ নিঃসন্দেহে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!