AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারা বৈরাগে গণসংযোগে লোকমান শাহ



আনোয়ারা বৈরাগে গণসংযোগে লোকমান শাহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লোকমান শাহ।

জানা যায়, আদালত বন্ধের দিনগুলোকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়েই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী।
এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তার এই আগাম গণসংযোগে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। তিনি নিয়মিতভাবে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন।

এছাড়া তিনি মাদকমুক্ত সমাজ গঠন, আধুনিক ও সময়োপযোগী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং বেকারত্ব দূরীকরণে সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, নির্বাচিত হলে তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।.

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!