AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু



রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২০এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের নয়াদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি সীতারাম (২৫)  ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। সীতারাম পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন শ্রীকান্ত । পরে তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন স্হানীয়দের ডাকেন । ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় সেপটিক ট্যাংকে নেমে মারা যাওয়া মিস্ত্রি শ্রীকান্তের মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!