AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরের ধাপেরহাটে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩ ব্যবসায়ীর স্বপ্ন



সাদুল্লাপুরের ধাপেরহাটে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩ ব্যবসায়ীর স্বপ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজার অভ্যন্তরে আগুনে কপাল পুড়ছে ৩ ব্যবসায়ীর। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ধাপেরহাট  হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এতে নগদ টাকা,বিভিন্ন ধরনের মালামাল ও জিনিসপত্রসহ আনুমানিক ২৫  লক্ষাধিক টাকার সম্পদ ভস্মিভূত হয়।এরমধ্যে রায়হান সু, সেন্টারের ২০ লক্ষ, লিপি কনফেকশনারি ৩ লক্ষ ও আম্বিয়া কনফেকশনারি ২ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাুই হয়ে যায়৷ 
আগুনের এঘটনায় সংসার চালানোর একমাত্র অবলম্বন ব্যবসার শেষ পুঁজিটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন ৩ ব্যবসায়ী।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বরাত দিয়ে,পীরগঞ্জ ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটে কোন একটি দোকান ঘর থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। মূহূর্তেই সেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। 
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন,ছোট্র এই ব্যবসা দিয়ে আমাদের সংসার চলত।সেই ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু ছিল সবই পুড়ে শেষ হয়ে গেছে।এখন আমাদের সংসার কিভাবে চলবে।

ক্ষতিগ্রস্থ এসব ব্যবসায়ীরা হতাশাগ্রস্থ চিত্তে আরো বলেন,ছেলেমেয়ের লেখাপড়া ও সাংসারিক যাবতীয় ব্যয় এই ব্যবসা থেকে চলছিল।এখন কিভাবে আমাদের সংসার চলবে তা ভেবেই পাচ্ছিনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে পীরগজ্ঞ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাজমুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত পলাশবাড়ি ও পীরগজ্ঞ উপজেলার অগ্নিনির্বাপক দু,টি দল নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কিন্তু তার আগেই সবকিছু পুঁড়ে ছাই হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, আগুনে ৩ ব্যবসায়ীর অপূরণীয় ক্ষতি হয়েছে।যা আর পুরন হওয়ার মত নয়। তবে এখবর জানার পর শনিবার সংসদ সদস্য ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসময় উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে চাল ডাল,লবনসহ শুকনা খাদ্য তুলে দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!