AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২



আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

‎বান্দরবানের আলীকদম উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজ সংলগ্ন ১ নম্বর ভিউ পয়েন্ট এলাকায় আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কুরুকপাতা বাজার থেকে দুই যাত্রী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদমের দিকে যাচ্ছিল। পথে চালকের চোখে পোকা ঢুকে গেলে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে ধাক্কা খেয়ে চালকসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

‎পরে স্থানীয় লোকজন ও এক সিএনজি চালকের সহায়তায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব মুরং (৭০) মারা যান। তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।

‎আহতরা হলেন মোটরসাইকেল চালক রিংরাউ মুরং (২০), আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়া এলাকার বাসিন্দা এবং অপর যাত্রী লংপং মুরং (৩৫), তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।বর্তমানে আহত দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।

‎ঘটনার খবর পেয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!