AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৭:৫১ পিএম, ১৭ এপ্রিল, ২০২৬

নিয়ামতপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া জমসের আলী (১৮) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের চক দেউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জমসের আলী চক দেউলিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের সবার সাথে রাতের খাবার শেষ করে জমসের আলী নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শুক্রবার সকালে তিনি ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্য দীর্ঘক্ষণ ডাকহাঁক করেন ঘর থেকে কোন সাড়াশব্দ না আশায় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেয়। তখন জমসের ঝুলন্ত অবস্থায় ছিল। সে মান্দা মমিন শাহানা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা শাহজাহান আলী বলেন, ছেলেটা অনেকদিন ধরেই একা একা থাকতে পছন্দ করত। সবাই রাতে একসাথে খাওয়া দাওয়া করলাম। সকালে আর জ্যান্ত পেলাম না ছেলেকে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কোন অভিযোগ না পাওয়ায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!