AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে যমুনা ব্যাংকের উপশাখার উদ্বোধন



কালিয়াকৈরে যমুনা ব্যাংকের উপশাখার উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় এস টি ভবনে বৃহস্পতিবার সকালে যমুনা ব্যাংকের একটি নতুন উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে এবং শাখার ব্যবস্থাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন, বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ভিপি ইব্রাহিম খলিল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব জলিল উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ শাখার ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা ব্যাংকের এই নতুন উপশাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!