AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিনিয়র স্টাফ নার্সের পায়ের রগ ও হাতের কব্জি কাটল পাষণ্ড স্বামী


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৩:২২ পিএম, ১৬ এপ্রিল, ২০২৬

সিনিয়র স্টাফ নার্সের পায়ের রগ ও হাতের কব্জি  কাটল পাষণ্ড স্বামী

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সিনিয়র স্টাফ নার্স মারুফা আক্তারের ডান পায়ের রগ ও হাতের কব্জি কেটে দিয়েছে আরিফুল ইসলাম নামে পাষন্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় নার্স মারুফা আক্তারকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাহাতুল ইমলাম উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি ভাদেরা রোডে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় পাষন্ড স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিনিয়র স্টাফ নার্স গত ৩০ সেপ্টেম্বর মদন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম যোগদান করেন। এ দিকে পাষন্ড স্বামী আরিফুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে। তবে তাদের দুই জনের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। তাদের গর্ভে ৮ বছরের একটি কন্যা সন্তানও ও রয়েছে।  পাষন্ড স্বামীর বাড়ি টাঙ্গাইল ঘাটাইল উপজেলায়। মারুফা আক্তারের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা।  এ ঘটনায় স্বামী আরিফুল ইসলামকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে  সিনিয়র স্টাফ নার্স মারুফা আক্তার জানায়, আমি আজকে নাইট ডিউটি করে বাসায় যাই। গতকাল সন্ধ্যায়  হাসপাতালের সুপার ভাইজার অসিমা আমার নামে আমার স্বামীর নিকট উল্টাপাল্টা কথা বলে দু’জনের মধ্যে ক্ষোভ সৃষ্টি করায়। তিনি তাও বলে আমি কি বলেছি যদি স্যারকে বিষয়টি জানাও তাহলে তোমার স্বামীর নামে আমি ধর্ষণ মামলা দায়ের করব। অসিমার সকল কথাবার্তা আমাদের ফোনে রেকর্ডও আছে।

উনার এমন কথাবার্তায়   আমার স্বামী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে । পরে আমার স্বামীকে বলি তুমি এখান থেকে চলে যাও । দুই মাস পরে বাসায় আস। এ নিয়ে দু’’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পায়ে ও হাতে চুড়ি মারে। এতে ডান পায়ের রগ ও হাতের কব্জি কেটে যায়।  
পাষন্ড স্বামী আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে  পারিবারিক কলহ চলে আসছে। মারুফা আক্তার কোন কথা না শুনায়  এ ঘটনা ঘটেছে।
এ  ব্যাপারে সিনিয়র স্টাফ নার্স নার্সিং সুপার ভাইজার অসিমা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।

এ ব্যাপারে  ভারপ্রাপ্ত  স্বাস ও প:প: কর্মকর্তা নূরুল হুদা  খান জানান, আমি এসে এ ব্যাপারে তদন্ত করব। সিনিয়র স্টাফ নার্স নার্সিং সুপার ভাইজার অসিমার ব্যাপারেও  তদন্ত করব। ভুক্তভোগী অভিযোগ করলে আমরা তার সাথে আছি।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, ভুক্তভোগীর স্বামী আরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!