AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০১:৫৮ পিএম, ১৬ এপ্রিল, ২০২৬

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পলাতকসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা উভয়ই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য।

মামলার অপর আসামিরা হলেন- আনিকা রায়হান সুচনা (২৯), রায়হানসহ (২৪) অজ্ঞাত ১০-১৫ জন। তারা প্রধান আসামি প্রান্তর স্বজন। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ

পুলিশ জানায়, গতকাল বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা (নম্বর-২৪) করা হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তার স্ত্রী আনিকা রায়হান সুচনাকে গ্রেপ্তারে বিকেল ৩টার দিকে অভিযানে যায় থানা পুলিশ।

এ সময় আসামিরা দেশিয় অস্ত্রসহ হুমকি দেয় ও তাদের বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে তাদের মাথা, হাত, পাসহ শরীরে নিলাফুলা জখম করে। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন।

পরে খবর পেয়ে আরও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ জখম হন। একপর্যায়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে রওনা হলে আসামিদের সহযোগিরা পুলিশের পিকআপের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!