AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


Ekushey Sangbad
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৪:৪০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

সালথায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তারেক মোল্লা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার একটি টিম আসামির নিজ এলাকা নকুলহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!