AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৮:০৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

তানোরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বর্ণিল আয়োজনে রাজশাহীর তানোরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার সকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।

উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। শোভাযাত্রা নানা সাজে সজ্জিত ছিল, নানা ধরনের বৈশাখী পোশাক ছিল সবার গায়ে।

শোভাযাত্রার আগে পরে উপজেলা পরিষদে পান্তা খাওয়ানো হয়। দেয়া হয় একটি করে বৈশাখী গামছা। প্রশাসনের কর্মকর্তাদের গায়ে শোভা পচ্ছিল একই ধরনের বৈশাখী পাঞ্জাবি।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে, উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা বৈশাখী গান গেয়ে মাতিয়ে তুলেন অনুষ্ঠান। শহীদ মিনার ছিল গান গাওয়ার মঞ্চ। শহীদ মিনারের উত্তর  পূর্ব দিকে ও নির্বাচন অফিসের সামনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছয়টি স্টল ছিল। স্টলগুলোতে বৈশাখের সামগ্রী শোভা পাচ্ছিল।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নির্বাহী অফিসার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)  বার্নাবাস হাসদাক।

অতিথি হিসেবে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাসুদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী পলি খাতুন,উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।

ইউএনও নাঈমা খান জানান, বৈশাখ আমাদের প্রাণের স্পন্দন। বৈশাখ বাংলা সংস্কৃতির এক জলন্ত দৃষ্টান্ত। বৈশাখ মানেই হিংসা বিদ্বেষ ভূলে নতুন ভাবে পথচলা। বৈশাখ মানে বাংলার সংস্কৃতির এক অন্যবদ্য দৃষ্টান্ত। বৈশাখ মানে ঐক্যের ডাক। সুতরাং নতুন বছরের নতুন ভাবেই হোক সবার পথচলা। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে নতুন ভাবে পথচলার আহবান জানান তিনি।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দু, সামাজিক সংগঠন ও শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন।

এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!