নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নজিপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ও তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী, সংগীত ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা পান্তা-ভর্তা খাবারের আয়োজনেও অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

