রাজশাহীর পুঠিয়া উপজেলায় বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর পহেলা বৈশাখ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী মুখোশ, পালকি, পাখি ও বিভিন্ন লোকজ উপকরণ শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক কাজীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন।
উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নববর্ষ উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

