নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধিন দলপা ইউনিয়নের দৈলা গ্রামে লিলি রাজভর (৪০) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন।
সোমবার(১৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে দিকে দৈলা গ্রামে ঘটেছে।
নিহত লিলি আক্তার দৈলা গ্রামের স্বপন রাজভরের স্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ির আঁচল দিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন লিলি রাজভর।পরিবারের লোকজন তাকে কোথাও না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখেন তিনি ফাঁসিতে ঝুলে আছেন।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত লিলি রাজভরের কিছুটা মানসিক সমস্যা ছিল।তার আগেও তিনি আত্নহত্যার চেষ্টা করেছিলেন। তিনি নি:সন্তান ছিলেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, লিলি রাজভরের ফাঁসিতে ঝুলে আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর আজ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

