AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুঃসাহসিকতায় ভরপুর ৩৫ ফুট গাছে উঠে খেজুর ভাঙা উৎসব



দুঃসাহসিকতায় ভরপুর ৩৫ ফুট গাছে উঠে  খেজুর ভাঙা উৎসব

দুঃসাহসিক হলেও বংশ পরম পরায় খেজুর গাছে উঠে  খেজুর ভাংঙ্গা ব্রত কোটচাঁদপুরে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে স্থানীয় দুধসরা ঢালী পাড়ায় ৩৫ ফুট গাছে উঠে খেজুর ভেংঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল খেজুর ভাংঙ্গা উৎসব।  যা দেখতে শতশত দর্শণার্থী  ও ভক্তবৃন্দ ভিড় জমায় ওই খেজুর গাছ তলায় রঞ্জন হালদারের বাড়িতে।

জানা যায়,শিবকে সন্তুষ্টির জন্য সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র মাসে শিবব্রত পালন করে থাকেন। তবে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ ভিন্ন ভিন্ন ভাবে এ ব্রত পালন করেন। কোটচাঁদপুরের সন্ন্যাসীরা বিভিন্ন ধর্মীয় আচার আচারন মধ্যদিয়ে ৪ দিন এই ব্রত পালন করছেন। যার মধ্যে অন্যতম ছিল খেজুর ভাংঙ্গা।  যেটি হয়ে থাকে কোটচাঁদপুরের ঢালী পাড়ার রঞ্জন হালদারের বাড়িতে। ওই বাড়িতে রয়েছে ৩৫ ফুট লম্বা খেজুর গাছ।

এ বছর কোটচাঁদপুরের ৯ জন মূল সন্ন্যাসী হিসেবে ব্রত পালন করেন। যার মধ্যে ছিলেন,  শক্তি পদ হালদার,সজল বিশ্বাস, কাজল বিশ্বাস,অঞ্জুন বিশ্বাস, উত্তম হালদার,অরুপ হালদার,নয়ন বিশ্বাস, দীপন বিশ্বাস, উৎসব বিশ্বাস। তবে খেজুর গাছে উঠে খেজুর ভাংঙ্গার দুঃসাহসিক কাজটি করেন ওই এলাকার সন্ন্যাসী সজল হালদার ও দীপন বিশ্বাস।

তারা বলেন, শিবকে সন্তুষ্টির জন্য আমাদেন এই ব্রত পালন করা। আর এই ব্রত আমার পিতা মাতারা দীর্ঘদিন ধরে পালন করে এসেছেন। তাঁর ধারাবাহিকতায় এখন আমরা পালন করে আসছি। এদিকে এই খেজুর ভাংঙ্গা উৎসব দেখতে সোমবার বিকেল থেকে কোটচাঁদপুরের দুধসরা ঢালী পাড়ার রঞ্জন হালদারের বাড়িতে আসতে থাকে।

বিকেল গড়িয়ে যত সন্ধ্যা নামতে থাকেন, তত বাড়তে থাকে দর্শণাথী আর ভক্তবৃন্দের ভীড়। দুধসরা গ্রামের পরিতোষ হালদার বলেন,আমার বয়স এখন ৬৫ বছর। আমার জানামতে খেজুর গাছটির বয়স ৩৫ /৪০ বছর হবে। আমি এখানে এই ৩৫ বছর ধরে খেজুর ভাংঙ্গা দেখে আসছি। তবে এর আগে ঘাটের কুলে এই ব্রত পালন করা হত।

তিনি বলেন,আমার পিতা-মাতারা এই পূজা করেছেন।আর আমাদের ধর্ম গ্রন্থ্যে আছে এটা। এ কারনে আমরাও বংশ পরম পরায় করে আসছি।
দর্শনার্থী আশা লতা বলেন,এখানে দীর্ঘদিন ধরে এই পূজা হয়ে আসছে। আমি অনেক শুনেছি। আজ স্বচক্ষে দেখতে এলাম।

বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য ফন্টের কোটচাঁদপুর শাখার আহবায়ক পবিত্র অধিকারি বলেন,শিবকে সন্তুষ্টির জন্য সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র মাসে শিবব্রত পালন করে থাকেন। তবে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ ভিন্ন ভিন্ন ভাবে পালন করে থাকেন। কোটচাঁদপুরে সন্ন্যাসীরা চৈত্র মাসের ২৬ তারিখ থেকে এ ব্রত পালন করেছেন।

তারা এই ৪ দিন উপবাস করে বিভিন্ন ধর্মীয় আচার আচারন পালন করেন। যার মধ্যে খেজুর ভাংঙ্গা অন্যতম। যেটি অনুষ্ঠিত হয় কোটচাঁদপুরের দুধসরা ঢালী পাড়ায়। সোমবার বিকেলে একে একে সন্ন্যাসী খেজুর গাছ তলায় আসতে থাকেন। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষ করে খেজুর ভাংতে ৩৫ ফিট খেজুর গাছ উঠেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!