AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন



মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

নওগাঁর মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং কুশুম্বা ও ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে। উদ্বোধিত প্রকল্পগুলো হলো-কুশুম্বা ইউনিয়নের হাড়কিশোর মৌজার গাইডওরা ব্রিজ থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন (ব্যয় ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা) এবং বাঁকাপুর মৌজার দফাদারের মোড় থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন (ব্যয় ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা)।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মান্দার কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। খাল দুটি পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!