AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৪:২৭ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে (অর্থবছর ২০২৫-২৬) উফশী আউশ ধান, তিল ও মুগ চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রায়েয়া, ইমদাদুল হক মিলন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ৭ হাজার ৬৭০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৮০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়বে এবং চাষাবাদে উৎসাহ বৃদ্ধি পাবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!