AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সভা



মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রাম আদালত সস্পর্কে সচেতনতা বৃদ্ধির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্থানিয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনা গ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস , গ্রম আদালত প্রকল্পের মোড়েলগঞ্জ সমন্বয়কারী সুশান্ত রায়, পলাশ বর্মন প্রমুখ।

সভায় সাংবাদিক ও বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ এ গ্রাম আদালত সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে অবহেলিত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সরকারের এ পদক্ষেপ কে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!