AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজের একদিন পর দামুড়হুদায় নর্দমা থেকে শিশুর মরদেহ উদ্ধার



নিখোঁজের একদিন পর দামুড়হুদায় নর্দমা থেকে শিশুর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিখোঁজের একদিন পর মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন ওই গ্রামের মামুন আলীর ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে মাহিন নিখোঁজ ছিল। সোমবার সকালে বাড়ির পাশের নর্দমার পানিতে তাকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!