পূরোনো বছরকে বিদায়,আর নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ফুলবিজু।
রবিবার (১২ এপ্রিল) চেঙ্গি নদীতে চাকমা সম্প্রদায়ের তরুন-তরুনীরা এক সাথে জড়ো হয়ে পানিতে ফুল ভাসিয়ে উৎসবে আনুষ্ঠানিকতা শুরু করেন।
পূরান বছরের দুংখগ্লানীকে মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে চাকমা নর-নারী, কিশোর-কিশোরী শিশুরা নতুন জামা পরিধান করে বন থেকে বিজু, মাধবীলতা, অলকানন্দ রঞ্জনসহ নানা রকমের বুনো ফুল সংগ্রহ করে নদীর কাছে এসে জড়ো হয়ে নদীতে ফুল ভাসিয়ে জলদেবতাকে পূজো করে আগামীদিনের শান্তি কামনায় । এক বছরের অপেক্ষা শেষে ফুল বিজুর উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে।
পাহাড়ে নানা জাতিসত্বার বসবাস, পূরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন চলছে বিভিন্ন সম্প্রদায়ের। নানা জাতীর নানান বৈচিত্র্যময় জীবনধারা। নানা সংস্কৃতির প্রচলন, যা উৎসবকে আরো ভিন্নতা রুপ দিয়েছে।
বিজু শুধু একটি উৎসব নয়, এটি পাহাড়ী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।নতুন প্রজন্ম এই ঐতিহ্যে রক্ষায় সকলে নিজ নিজ সংস্কৃতি লালন করে থাকে।
চাকমা তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, অলকানন্দ রঞ্জনসহ নানা রকমের বুনো ফুল নদীর জলের পূজা করে। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দ্যেশে প্রার্থনা করে। এক বছরের অপেক্ষা শেষে ফুল বিজুর উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

