AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় নারী নির্যাতন ও হামলা,আহত ৩



মোংলায় নারী নির্যাতন ও হামলা,আহত ৩

বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবা পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সালমা বেগম (৪৮) জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে জমির আইল সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তার বড় মেয়ে শামিমা (৩০) বাড়ির সামনে আসামাত্রই অভিযুক্ত ইমরান গাজী অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, শামিমাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে পুনরায় পিটিয়ে জখম করা হয়। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয় এবং তার শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শামিমার চিৎকারে তার ছোট বোন সুমনা (২৩) ও চাচাতো বোন মিতু (২২) এগিয়ে এলে অভিযুক্তদের অন্য সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদেরও মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সুমনা ও মিতুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত শামিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, হামলাকারীরা ভবিষ্যতে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে গেছে।
এ বিষয়ে মোংলা থানার ওসি শাহীনুর রহমান শাহীন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “আইনের বাইরে গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!