AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৮:০০ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে উপজেলা জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, জামায়াত নেতা দুলাল হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে জনগণের মতামত প্রতিফলনের জন্য গণভোট একটি গণতান্ত্রিক পদ্ধতি বলে তারা উল্লেখ করেন। তারা গণভোট বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের দাবির পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!