AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মামলা


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৪:৪৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মামলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশ করায় আলমগীর হোসাইন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসাইনের দাবি, এটি হয়রানিমূলক ও মিথ্যা মামলা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামের ঝারকাটা নদীর খাস জমি থেকে নুর নবী নামে এক ব্যক্তি আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। তিনি পাশের মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঢাকা প্রেসের জামালপুর প্রতিনিধি, জে এ টিভির মাদারগঞ্জ প্রতিনিধি এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. আলমগীর হোসাইন হৃদয়কে সংবাদ প্রকাশ না করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় সাদা মিয়া নামে এক ব্যক্তি তাকে ঘুষ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে চলে যান।

এরপর নুর নবী ও তার সহযোগীরা ওই সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেন। তবে এসব উপেক্ষা করে তিনি অবৈধ মাটি উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে তার ব্যাটারি জব্দ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নুর নবী ওই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জামালপুর আদালতে দুটি মামলা দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর নবী জানান, নিজ জমির উঁচুনিচু স্থান সমান করার জন্য ভেকু দিয়ে উঁচু জমি কেটে নিচু জায়গা ভরাটের কাজ করছিলেন তিনি। এ সময় আলমগীর নামের এক সাংবাদিক তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের মাধ্যমে তার ভেকুর ক্ষতি করা হয় বলে তিনি অভিযোগ করেন। তবে চাঁদা দাবির কোনো ভিডিও বা অডিও প্রমাণ তাদের কাছে নেই বলেও তিনি জানান।

মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই এমন মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!