জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর একটি আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল (শনিবার) সকালে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করে দক্ষিণ তেঘরিয়া আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাজিলপুর ক্লাস্টারের আয়োজনে ম্যাচটি ফাজিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ম্যাচটি উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, উপজেলা বিএনপির সদস্য শফিউল ইসলাম শফি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সরকার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহান ফকির। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলাটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উভয় দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।
টুর্নামেন্টটি আয়োজন করে ফাজিলপুর ক্লাস্টার, মাদারগঞ্জ, জামালপুর।
দক্ষিণ তেঘরিয়া আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করেছে ২ নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আয়োজকরা জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

