AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৪:১০ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় তারা সরমঙ্গলা খাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

উপদেষ্টাদ্বয় বিএমডিএর আওতায় পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে সরমঙ্গলা খালে পানি এনে কৃষিজমিতে ব্যবহার এবং নেট মিটারিং সিস্টেমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে তারা সরমঙ্গলা এলাকায় পরিবেশ রক্ষায় পলাশ ও ছাতিম গাছের চারা রোপণ করেন। এর আগে ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড় পরিদর্শন এবং কলিপুর এলাকায় সৌরবিদ্যুৎচালিত সেচ কার্যক্রমের কার্যকারিতা যাচাই করেন।

এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং বিএমডিএর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএমডিএ কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!