নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়েছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার`র নির্দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদকারী ও অধিক মূল্যে বিক্রয়কারীদের বিরুদ্ধে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এএসআই মোড়ল আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিতিতে নওয়াগ্রামের মোঃ পাভেল শেখ( ৩০) পিতা মৃত একিম শেখের বসতবাড়িতে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন দুইটি ব্যারেলে থাকা অবস্থায় আমাকে জানালে আমি ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জান্নাতুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই।
ঘটনার সত্যতা পাওয়ায় মজুদকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০০০/- টাকা অর্থদন্ড ও ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করে কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি জন্য দেওয়া হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে ইউএনও জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

