মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা শহরের ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রি এবং অস্থায়ী দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাতগুলো আংশিকভাবে মুক্ত করা সম্ভব হয়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পৌরসভা কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

