AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা



গৌরীপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

ময়মনসিংহের গৌরীপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল।

এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় পহেলা বৈশাখ যথাযথ আনন্দ-উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!