AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দশমিনায় ট্রান্সফর্মারে ব্যবহৃত চোরাই তেল উদ্ধার, মালিক পলাতক



দশমিনায় ট্রান্সফর্মারে ব্যবহৃত চোরাই তেল উদ্ধার, মালিক পলাতক

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রান্সফর্মারে ব্যবহৃত চোরাই তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট মালিক পলাতক রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িতে মিজানুর রহমান মৃধার বসতঘর থেকে প্রায় ১২০ লিটার ট্রান্সফর্মারের তেল উদ্ধার করে জব্দ করা হয়।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ইঞ্জিনিয়ার মো. আল আমিন জানান, উদ্ধার করা তেল ট্রান্সফর্মারে ব্যবহৃত হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুদের খবর পেয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তেল উদ্ধার করে জব্দ করেন।

স্থানীয়দের ধারণা, তেলটি বিদ্যুৎ ট্রান্সফর্মার থেকে চুরি করে মজুদ করা হয়েছে। এটি সাধারণ পেট্রোল বা ডিজেল নয়, বরং বিশেষ ধরনের ট্রান্সফর্মার তেল। উদ্ধার অভিযানের পর থেকে মিজানুর রহমান মৃধা পলাতক রয়েছেন।

ইঞ্জিনিয়ার মো. আল আমিন আরও জানান, ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি তেল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী জাকির হোসেন জানান, তিনি চিকিৎসাজনিত কারণে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি জানার পর অফিস থেকে একজন ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, গত এক বছরে উপজেলার কোনো ট্রান্সফর্মার থেকে তেল চুরির ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, তেল মজুদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করা হয়েছে। মালিক পলাতক থাকায় তেল পল্লী বিদ্যুৎ অফিসের জিম্মায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!