AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে পোস্ট, যুবক গ্রেপ্তার



মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে পোস্ট, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে ফেসবুকে আপত্তিকর ও সাম্প্রদায়িক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৬(১) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আব্দুলা আল মামুন নামে ওই যুবক উপজেলার সৈয়দপুর এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলাটি দায়ের করেন পীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছাঃ নাহিদ পারভীন রিপা। মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে ফেসবুকে পোস্ট করছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করে সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য প্রচার করেছেন। মামলার সাক্ষী হিসেবে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার বাদী নাহিদ পারভীন রিপা বলেন, “সাইবার স্পেসে সামাজিক শান্তি বিনষ্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। পোস্টগুলোর প্রমাণসহ আমরা থানায় এজাহার দিয়েছি।”

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা নথিভুক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে রাতেই গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সাইবার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!