জামালপুরের ইসলামপুরে সোমবার (৬ এপ্রিল) সকালে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা দুই ঘণ্টা পথ অবরোধ করে রাখেন। এতে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে শতাধিক বাইকার তেল নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তেল পাওয়া যাবে এমন খবর ছড়িয়ে পড়ায় তারা আশা করেছিল। কিন্তু দীর্ঘ সময় পাম্প বন্ধ থাকায় তেল সরবরাহ না হওয়ায় চালকরা ক্ষোভে ফেটে পড়ে এবং সড়কে গাছের গুড়ি ফেলিয়ে অবরোধ সৃষ্টি করেন।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ওই ফিলিং স্টেশনে জ্বালানি দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্টের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অবরোধ দূর করে যান চলাচল স্বাভাবিক করে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

