যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের একটি প্রতিনিধিদল। রোববার (৫ এপ্রিল ) বিকেল ৫টার দিকে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি সূত্রে জানা যায়, মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের মোট ২৫ সদস্যের এনডিসি প্রতিনিধি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন।
ব্রিফিং শেষে প্রতিনিধি দলটি বেনাপোল আইসিপি ও স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেডও প্রত্যক্ষ করেন।
বিজিবি জানায়, এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

