AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আউয়াল ও সম্পাদক সজল ভূঁইয়া


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৯:১৮ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আউয়াল ও সম্পাদক সজল ভূঁইয়া

নরসিংদী জেলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশনের এম.এ আউয়াল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এসএ টিভির এ এইচ ভূঁইয়া সজল।

রোববার (৫ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়ে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক-সম্পাদক এবিএম আজরাফ টিপু। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে উপস্থিত ৮৪ জন সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম মতি (গ্লোবাল টিভি),সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আনন্দ টিভি) ও আশিকুর রহমান (দৈনিক বাংলাবাজার),যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান মিঠুন (মাই টিভি),কোষাধ্যক্ষ মো. মাইনউদ্দিন সরকার (টাইমস অব বাংলাদেশ),সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা খানম (ডেইলি ট্রাইব্যুনাল),সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার (চ্যানেল নাইন),দপ্তর সম্পাদক শান্ত বণিক (দৈনিক নরসিংদীর নবকণ্ঠ) এবং প্রচার সম্পাদক মো. কবির হোসেন (নরসিংদীর খাস খবর)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— এবিএম আজরাফ টিপু, সালমা সুলতানা, মো. আশাদউল্লাহ মনা, নূরে আলম রনি, মো. আল-আমিন, মো. খাদেমুল ইসলাম, মো. ফরিদ উজ জামান, মো. মাহবুব হোসেন, আফরোজা সুলতানা ও সানজিদা আক্তার রুমা।

নবগঠিত কমিটির মাধ্যমে নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!