AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৯ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

শেরপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ

শেরপুর ৫ এপ্রিল ২০২৬ (বাসস): উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদনে পাট চাষীদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে শেরপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার বিকেল ৪টায় সদর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মিজ্ মাহবুবা হক ৷

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন থেকে আগত ৭০ জন কৃষক- কৃষানীদের মাঝে উন্নত মানের পাট বীজ বিতরণ করা হয়।

জেলা পাট অফিস জানায়,শেরপুর সদরের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২হাজার ৭শ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ৷

এবিষয়ে জেলা পাট কর্মকর্তা নাজমুল হক বলেন, উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পাটের ফলন বৃদ্ধি পাবে। অন্যদিকে কৃষকরা অধিক লাভবান হতে পারবে। সেই সাথে পাট উৎপাদন বৃদ্ধি দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করবে

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা থানম নীলু,উপজেলা পাট কর্মকর্তা খায়রুল বাশার সহ অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷

 

একুশে সংবাদ/ওজি

Link copied!