AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে নদ খননের নামে চলছে কৃষি জমি খনন



জামালপুরে নদ খননের নামে চলছে কৃষি জমি খনন

জামালপুরে বিআইডব্লিউটিএ’এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের নামে কৃষি জমি খনন করার অভিযোগ উঠেছে। এতে বিলীন হচ্ছে স্থানীয় কৃষকদের কৃষি জমি।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে নদ খনন শুরু করে বিআইডব্লিউটিএ। কিন্তু ড্রেজিংয়ের নামে শুধু নদ নয় বরং নদের তীরবর্তী ফসলি জমির বুক চিরে তোলা হচ্ছে বালি। এতে করে নদীতে বিলীন হয়ে যাচ্ছে কৃষকদের কৃষি জমি এবং দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

স্থানীয় কৃষকরা বলছেন, বর্তমান নদ থেকে ১ হাজার ফুট দূরে পাড়ের দিকে খনন করা হচ্ছে। এতে করে তাদের কৃষি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।  তাদের বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই নদ শাসনের নামে কৃষি জমি খনন না করে মূল নদ খনন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!